বিশেষ বরাদ্দ বিতরণে গোপনীয়তার অভিযোগ, জনমনে প্রশ্ন

আপলোড সময় : ৩০-০৬-২০২৬ ১২:৩০:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৬-২০২৬ ১২:৩২:২০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার,


পীরগঞ্জ (রংপুর):


পীরগঞ্জ উপজেলার একটি বিশেষ বরাদ্দের তালিকা ও সরকারি চিঠি ঘিরে এলাকায় নানা আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বরাদ্দপ্রাপ্তদের নাম চূড়ান্ত করার ক্ষেত্রে বিষয়টি প্রকাশ্যে না এনে সীমিত পরিসরে তালিকা প্রস্তুত করা হয়েছে, ফলে অনেকেই বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না। অভিযোগকারীরা বলছেন, সাধারণত এ ধরনের বিশেষ বরাদ্দ বিতরণে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য (মেম্বার) এবং স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে উপকারভোগীদের তথ্য সংগ্রহ ও যাচাই করা হয়ে থাকে। কিন্তু এবার অনেক ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধিদের যথাযথভাবে অবহিত না করেই তালিকা প্রস্তুত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।


এদিকে সংশ্লিষ্ট চিঠিতে বিশেষ বরাদ্দের আওতায় উপকারভোগীদের নাম ও বরাদ্দের পরিমাণ উল্লেখ থাকলেও, তালিকা প্রণয়নের প্রক্রিয়া নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।


অনেকেই জানতে চেয়েছেন, কী ভিত্তিতে উপকারভোগী নির্বাচন করা হয়েছে এবং কেন বিষয়টি প্রকাশ্যে জানানো হয়নি। স্থানীয় সচেতন মহল মনে করছে, সরকারি সহায়তা ও বিশেষ বরাদ্দের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে হলে উপকারভোগীদের তালিকা প্রকাশ, জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা এবং জনসাধারণকে অবহিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]