নিজস্ব প্রতিবেদক:
সাংবাদিকতা পেশায় দক্ষ জনবল গড়ে তুলতে বরিশালে বিশেষ সাংবাদিকতা প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে বরিশাল মিডিয়া করপোরেশন (BMC)। ইতোমধ্যে কোর্সে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আয়োজকদের তথ্যমতে, তিন মাসব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে মোট ২৪টি ক্লাস অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১২টি ব্যবহারিক (প্র্যাকটিক্যাল) ক্লাস থাকবে। প্রতি সপ্তাহে শুক্রবার ও শনিবার দিনে দুটি করে ক্লাস অনুষ্ঠিত হবে। ক্লাসের সময় সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের বেসিক জার্নালিজম, মোজো (মোবাইল জার্নালিজম), অনলাইন জার্নালিজম, ডিজিটাল জার্নালিজম, ভিডিও জার্নালিজম এবং ফ্যাক্ট-চেকিং বিষয়ে হাতে-কলমে শিক্ষা দেওয়া হবে। এছাড়া অভিজ্ঞ রিসোর্স পারসনদের মাধ্যমে সেশন পরিচালনা করা হবে এবং বিভিন্ন গণমাধ্যমে ইন্টার্নশিপের সুযোগ রাখা হয়েছে। নারী ও শিক্ষার্থীদের জন্য বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে বলে আয়োজকরা জানিয়েছেন। প্রশিক্ষণের কোর্স ফি নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা (এককালীন)। কোর্স শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র (সার্টিফিকেট) প্রদান করা হবে।
তাছাড়া সফলভাবে কোর্স সম্পন্নকারীদের সরকারি তালিকাভুক্ত মিডিয়ায় যোগদান নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন আয়োজকরা। আগামী ১৭ জুলাই উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হবে। ক্লাস হবে বরিশাল নগরীর সদর রোডের রশিদ প্লাজা (তৃতীয় তলা) অবস্থিত বাংলাদেশ বাণী পত্রিকা অফিসে।