মানিকনগর মডেল হাই স্কুলে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

আপলোড সময় : ২৯-০৬-২০২৬ ০৯:৪৩:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৬-২০২৬ ০৯:৪৬:২১ অপরাহ্ন
রিপোর্টার:


জাহিদুল আলম একটি সবুজ, আধুনিক ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে আয়োজিত জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজ রাজধানীর মানিকনগর মডেল হাই স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য হাবিবুর রশীদ হাবিব। তিনি বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।


বক্তব্যে তিনি বলেন, একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুস্থ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণ এবং তার নিয়মিত পরিচর্যার মাধ্যমে পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা পর্ষদের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]