নিজস্ব প্রতিবেদক
২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য উৎসবমুখর পরিবেশে নবীনবরণ অনুষ্ঠান-২০২৬ আয়োজন করেছে রাজশাহী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। রবিবার (২৮ জুন) সকাল ১০ টায় রাজশাহী কলেজ মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও সিনিয়ররা নবীনদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানান। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সালমান ফারসি ও প্রথম বর্ষের শিক্ষার্থী রাবেয়া সুলতানা তিথির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটির প্রথম পর্বে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক প্রফেসর ডঃ মোঃ আবুল মজন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গ্রহণ করেন রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মো: ইব্রাহিম আলী।
নবীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের পার্ফেক্ট হতে হবে, তোমাদেরকে পার্ফেক্ট করার জন্য আমাদের একঝাক শিক্ষক আছে, তোমাদের তাদের থেকে আদায় করে নিতে হবে, তাদের অনুসরণ করতে হবে। আমাদের অনেক ফ্যাসালিটি আছে, আমাদের অর্জন ও কম নয়। তিনি আরও বলেন, "আমরা চাইনা রাজশাহী কলেজে ভর্তি হয়ে কেউ বিচ্যুত হোক। কোনো শিক্ষার্থী এরকম দেখলে তার বিরুদ্ধে রিপোর্ট করবে, আমার তাদের সংশোধনের চেষ্টা করব।
বাবা-মা সন্তানদের মধ্যে দুয়েি তাদের স্বপ্ন দেখে, তোমারা ভালো কিছু করলে তোমাদের বাবা মা খুশি হবে, শিক্ষকরা খুশি হবে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ উপাধ্যক্ষ প্রফেসর আবু মো. ইউনুছ আলী। নবীনদের উদ্দেশ্যে তিনি বলেন," তোমরা পড়ালেখা করবা, তোমাদের শিক্ষকদের থেকে নিজেদের অধিকার আদায় করে নিত পারো তাহলে তুমি ভালো মানুষ হতে পারবে, ভালো শিক্ষার্থী হতে পারবে, ভালো ফলাফল বয়ে আনতে পারবে। আর ভালো ফলাফল তোমাকে ভালো চাকরির সুযোগ করে দিবে। তিনি আরো বলেন, " তোমাদের সুনাগরিক হতে হবে।
তোমাদের যে দায়িত্ব আছে এই ক্যাম্পাসের প্রতি, তোমাদের পরিবারের প্রতি, সমাজের প্রতি সেগুলো চোখ কান খোলা রেখে পালন করবে। এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন বিভাগটির অন্যান্য শিক্ষবৃন্দসহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ। আসন গ্রহণের পর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন মান্যবর অতিথিদের। ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠানটির মূল পর্ব শুরু হয়। নবীনদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুভূতি প্রকাশ, তাদের প্রতি শিক্ষকদের দিক-নির্দেশনামূলক বক্তব্য,বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের নবীনদের প্রতি শুভেচ্ছা বক্তব্য অনুষ্ঠিত হয়। এছাড়াও বিভিন্ন বর্ষের সর্বোচ্চ জিপিএ ধারী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয় যেন নতুনরা পড়াশুনার প্রতি মনোযোগী হতে অনুপ্রাণিত হয়। আয়োজনের দ্বিতীয় পর্বে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নুসরাত নাঈম সাজিয়ার সঞ্চালনায় একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয় যা পুরো অনুষ্ঠানকে আরও আনন্দময় করে তোলে। নাচে- গানে -ছন্দে নবীনদের বরণ করে নেয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা।
মূলত এই নবীন বরণ অনুষ্ঠানের মাধ্যমে নবীন শিক্ষার্থীরা বিভাগের শিক্ষক ও সিনিয়রদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায়। শিক্ষাজীবনের এই নতুন অধ্যায়ে নবীন বরণ অনুষ্ঠান এক অনন্য উৎসাহ ও অনুপ্রেরণা যুগিয়েছে বলে জানান রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নতুন আসা এই এক ঝাঁক তরুণ প্রাণ ।