রাজশাহী কলেজের মুসলিম ছাত্রাবাসে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ

আপলোড সময় : ২৯-০৬-২০২৬ ০৯:৫৩:১১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-০৬-২০২৬ ০৯:৫৮:৫০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক


পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রাজশাহী কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বসুন্ধরা শুভসংঘ। রবিবার (২৮ জুন) দুপুর ১টায় রাজশাহী কলেজের মুসলিম ছাত্রাবাস প্রাঙ্গণে ‘সবুজে সুন্দর আগামী’ শীর্ষক এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন বসুন্ধরা শুভসংঘ রাজশাহী কলেজ শাখার সদস্যরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভ সংঘের সভাপতি মিরাতুজ জাহান মিলি, সাধারণ সম্পাদক রাফাত আহম্মেদ প্রীতম, সাংগঠনিক সম্পাদক সারোয়ার আলম সাফিসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। এ সময় বসুন্ধরা শুভ সংঘের সভাপতি মিরাতুজ জাহান মিলি বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই শুধু একটি দিনকে কেন্দ্র করে নয়, বরং সারা বছরই বৃক্ষরোপণ ও পরিচর্যায় সবাইকে এগিয়ে আসতে হবে।তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সবুজায়নে অবদান রাখার আহ্বান জানান তারা।

তিনি আরো বলেন বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ করি সবুজ সুন্দর পৃথিবী গড়ি। আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘ রাজশাহী কলেজ শাখা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম নিয়মিত পরিচালনা করবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]