মাদক কিনতে গিয়ে জনতার হাতে আটক নারী, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

আপলোড সময় : ২৮-০৬-২০২৬ ১০:১৫:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৬-২০২৬ ১০:২৯:১০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:


নেত্রকোণার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের কুতুবপুর (উত্তরপাড়া) গ্রামে মাদক কিনতে গিয়ে জনতার হাতে আটক হওয়া সিথীয়া রানী (৪৫) নামে এক নারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। রবিবার (২৮ জুন) দুপুরে স্থানীয় লোকজন তাকে আটক করে বিষয়টি প্রশাসনকে জানায়। আটক সিথীয়া রানী ধনাছাপুর গ্রামের খোকন রবি দাসের স্ত্রী। বর্তমানে তিনি নওপাড়া আশ্রয়ন প্রকল্পে বসবাস করছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (৩৬) (৫)এর ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।


এ সময় কেন্দুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খোরশেদ উদ্দীন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাহার উদ্দীন, পুলিশের অন্যান্য সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাঈম-উল ইসলাম চৌধুরী বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতির আলোকে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন, ক্রয়-বিক্রয় কিংবা বহনের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। জনসাধারণের সহযোগিতায় মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে প্রশাসন নিয়মিত ভ্রাম্যমাণ আদালত ও আইনগত অভিযান পরিচালনা করবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]