কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন (CoUMUNA)-এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আন্তঃবিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস সম্মেলন-২০২৬। এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, সিসিএন ও বায়োস্টসহ তিনটি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪৫ জন তরুণ প্রতিনিধি অংশ নেন। শুক্র ও শনিবার ( ২৬ ও ২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় এই আয়োজন।
যুক্তির তলোয়ার আর কূটনীতির ঢাল হাতে দুই দিন লড়েছেন তারা। কেউ হয়েছেন রাশিয়ার প্রতিনিধি, কেউ সৌদি আরবের, আবার কেউ কোনো ছোট্ট দেশের একমাত্র কণ্ঠস্বর। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুম যেন দুই দিনের জন্য পরিণত হয়েছিল ছোট্ট এক জাতিসংঘে।
সম্মেলনে দুটি কমিটিতে চলে প্রাণবন্ত আলোচনা। ডিসআর্মামেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি কমিটিতে (DISEC) বিতর্কের কেন্দ্রে ছিল আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রেক্ষাপটে উন্নত অস্ত্র ব্যবস্থার বিরুদ্ধে আগাম সামরিক পদক্ষেপের কৌশলগত প্রভাব। অন্যদিকে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনে (OIC) উঠে আসে প্রক্সি যুদ্ধ ও আঞ্চলিক উত্তেজনার মধ্যে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ প্রতিরক্ষা সহযোগিতার সম্ভাবনা।
দুই দিনে মোট আটটি দীর্ঘ কমিটি সেশনে প্রতিনিধিরা নিজ নিজ দেশের অবস্থান তুলে ধরেন, প্রতিপক্ষের যুক্তি খণ্ডন করেন এবং বিভিন্ন জোট গঠনের চেষ্টা করেন। ২৭ জুন বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনের পর্দা নামে। বেস্ট ডেলিগেট, আউটস্ট্যান্ডিং ডেলিগেট ও স্পেশাল মেনশন ক্যাটাগরিতে সেরাদের হাতে পুরস্কার তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। বিজয়ীদের নাম ঘোষণা করা হলে করতালিতে মুখর হয়ে ওঠে পুরো কনফারেন্স কক্ষ। সম্মেলনের সার্বিক নেতৃত্বে ছিলেন সেক্রেটারি জেনারেল সাবিকুন নাহার, ডেপুটি সেক্রেটারি জেনারেল মো. শিহাব উদ্দিন আহম্মেদ আশিক এবং ডিরেক্টর জেনারেল মো. মাইনুল ইসলাম। DISEC কমিটি পরিচালনায় ছিলেন চেয়ারপারসন ইমতিয়াজ আহমেদ চিন্ময়, ভাইস-চেয়ারপারসন তাহমিদ তাজওয়ার এবং রিপোর্টার শাহরিয়ার আহমেদ রামিম।
ওআইসি কমিটির দায়িত্বে ছিলেন মো. তারেক মুক্তার, মেহেদী হাসান আবির এবং রুবাইয়া সুলতানা সাথী। সফল এই আয়োজনের মধ্য দিয়ে আয়োজকরা জানিয়েছে, ভবিষ্যতে আরও বড় পরিসরে আন্তর্জাতিক মানের সম্মেলন আয়োজনের লক্ষ্য নিয়ে তারা কাজ করছে। তরুণ প্রজন্মকে বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তোলার এই যাত্রা অব্যাহত থাকবে বলেও সংগঠনটির পক্ষ থেকে প্রত্যয় ব্যক্ত করা হয়। সমাপনী বক্তব্যে সেক্রেটারি জেনারেল সাবিকুন নাহার বলেন, "মডেল ইউনাইটেড নেশনস শুধু একটি সম্মেলন নয়; এটি তরুণদের নেতৃত্ব, কূটনৈতিক চিন্তাভাবনা, গবেষণা এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি বিকাশের একটি অনন্য প্ল্যাটফর্ম।
আমরা আশা করি, এই আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারীরা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে।"