রায়গঞ্জে আধুনিক পদ্ধতিতে ফসলের জমিতে দেশীয় জাতের মাছ ধরার উৎসবে মেতে উঠেছেন ওরা চার যুবক

আপলোড সময় : ২৮-০৬-২০২৬ ১০:৪৩:৫৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-০৬-২০২৬ ১০:৫১:০১ পূর্বাহ্ন
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জ:



আধুনিক পদ্ধতিতে ফসলের জমিতে মাছ ধরতে ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার গ্রামপাঙ্গাসী গ্রামের ওরা চার যুবক সাগর, মুক্তার, সাহাদ ও ইউনুস।


সরেজমিনে গিয়ে দেখা যায়, আমন ধান ঘরে তোলার পরেই শুরু হয় বৃষ্টি। সেই বৃষ্টিতে জমিতে জমিতে জমে যায় পানি। এর পর পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি না হওয়ার কারণে অল্প অল্প পানির মধ্যে মাছগুলো আটকা পড়ে যায়। ফলে মাছগুলো ধরার উদ্যোগ নেন কয়েকজন যুবক।


দেখা যায় ওরা চার যুবক স্টিলের বাটি দিয়ে আধুনিক পদ্ধতিতে পানি শেচে মাছ ধরার চেষ্টা করছেন। এদিকে উপজেলার গ্রামপাঙ্গাসী গ্রামের বেশ কয়েকজনের কাছে জানতে চাইলে তারা বলেন, কয়েকদিন আগে ভারি বৃষ্টিতে খাল বিলসহ বাড়ির আশ-পাশের ছোট-বড় জলাশয় পানিতে ভরে যায়। এর পর আশানুরূপ আর বৃস্টি না হওয়ার কারণে জমিতে জমিতে আটকে পরে এসব দেশীয় জাতের মাছগুলো।


ফলে দেখা দিয়েছে এসব এলাকায় কম-বেশি দেশীয় জাতের মাছ ধরার উৎসব। গত বছর এই সময়ে খাল-বিল সহ ফসলের জমিতে পানি থই থই করলেও এবার তেমন পানি থাকায় পর্যাপ্ত মাছ না পাওয়ার আশঙ্কা করছেন অনেকেই।

তারপরেও আধুনিক পদ্ধতিতে স্টিলের বাটি দিয়ে আধুনিক পদ্ধতিতে জমির পানি শেচে দেশীয়জাতের মাছ ধরার উৎসবে মেতে উঠেছেন উপজেলার গ্রামপাঙ্গাসী গ্রামের ওরা চার যুবক, সাগর, মুক্তার, সাহাদ ও ইউনুস।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]