কাউখালীতে বিশেষ অভিযানে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপলোড সময় : ২৮-০৬-২০২৬ ১২:৫৮:০৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-০৬-২০২৬ ১২:৫৮:০৬ পূর্বাহ্ন
কাউখালী প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৯৫ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে। শনিবার (২৭ জুন) ভোররাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। থানা সূত্রে জানা যায়, কাউখালী থানার এসআই মোঃ মহিউদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার সদর ইউনিয়নের কেউন্দ্রিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে হাসিবুল ইসলাম(২৩), আসপদ্দি গ্রামের বাবুল রায়ের ছেলে সজল রায়(২৬), উজিয়ালখান গ্রামের সুলতান খানের ছেলে সোহান খান(২৫) ও চিরাপাড়া-পারসাতুরিয়া ইউনিয়নের ডোমজুরি গ্রামের জাকির হোসেনের ছেলে সোয়াইন হোসেন(২৪)কে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে মোট ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তারা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। কেউন্দ্রিয়া গ্রামের বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, মাদকের কারণে এলাকার তরুণ সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনায় আমরা স্বস্তি বোধ করছি। ডোমজুরি এলাকার বাসিন্দারা বলেন, মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে। আমরা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানাই। কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে কাউখালী থানা পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের পাশাপাশি জনসচেতনতা এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা অত্যন্ত জরুরি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]