মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ড. মোহাম্মদ তোজাম্মেল হোসেনকে সংবর্ধনা প্রদান

আপলোড সময় : ২৭-০৬-২০২৬ ০৭:০৭:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৬-২০২৬ ০৭:১৪:৫৩ অপরাহ্ন
ইবি প্রতিনিধি


মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ড. মোহাম্মদ তোজাম্মেল হোসেনকে সংবর্ধনা দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগ। শনিবার(২৭ জুন) বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের তৃতীয় তলায় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ আবদুস সালাম-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.কে.এম মতিনুর রহমান। এছাড়া বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল্লাহ।

অনুষ্ঠানের সভাপতি এবং আরবী ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. আব্দুস সালাম বলেন, প্রফেসর ড. মোহাম্মদ তোজাম্মেল হোসেন যিনি মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন তোমরা জানো তিনি আমার খুবই কাছের মানুষ। আমি তাকে বিশেষ বিশেষ সময়ে, বিপদের সময়ে, পারিবারিক প্রয়োজনে রাত ১২,১ টার সময় ডাকলেও তিনি সাড়া দেন। তিনি একজন বড় মনের মানুষ। আমি চেয়ারম্যান হিসাবে খুবই ক্ষুদ্র মানুষ এবং আমার অভিজ্ঞতাও কম ধৈর্যও কম। উনি ছিলেন যেমন ধৈর্যশীল তেমন অভিজ্ঞ।


তিনি আরও বলেন, তোজাম্মেল স্যার চলে যাওয়ার পর ডিপার্টমেন্টে একটা শূন্যতা কাজ করবে। ডিপার্টমেন্টে স্যারের মতো একজন মানুষের চাহিদা তৈরি হবে। যাইহোক, আমরা তার সফলতা ও দীর্ঘায়ু কামনা করি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]