নেত্রকোণায় ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান

আপলোড সময় : ২৭-০৬-২০২৬ ০৪:২৫:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৬-২০২৬ ০৪:৩০:২৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ


ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে নেত্রকোণায় জেলা প্রশাসনের উদ্যোগে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (২৭ জুন) সকালে কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোণা প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) প্রাঙ্গণে এ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের আয়োজনে এবং নেত্রকোণা পৌরসভার সহযোগিতায় প্রতি শনিবার সকাল ১০টায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) ও নেত্রকোণা পৌরসভার প্রশাসক মো. আরিফুল ইসলাম সরদার। এ সময় জেলা প্রশাসক বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই নয়, জনসচেতনতাও সমান গুরুত্বপূর্ণ। প্রত্যেককে নিজ নিজ বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সকলের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। অভিযান শেষে জেলা প্রশাসক পিটিআই-সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন। জেলা প্রশাসন জানিয়েছে, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে জেলার বিভিন্ন স্থানে এ ধরনের সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]