শ‌নিবার কুড়িগ্রামের ২ উপজেলায় বিদ্যুৎ থাকবে না টানা ৯ ঘন্টা

আপলোড সময় : ২৭-০৬-২০২৬ ০৩:৩২:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৬-২০২৬ ০৩:৩৫:০৪ অপরাহ্ন
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-


জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন‌্য শনিবার (২৭ জুন) কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় ও নাগেশ্বরী উপজেলায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এতে দুই উপজেলার প্রায় এক লাখ ৩৮ হাজার গ্রাহক সাময়িকভাবে বিদ্যুৎহীন থাকবেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী জোনাল পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোঃ রেজাউল করিম এবং নাগেশ্বরী পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোঃ কামাল হোসেন।


জানা গেছে, ৩৩ কেভি সোর্স লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (২৭ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ দুই উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় আবাসিক, বাণিজ্যিক ও শিল্পখাতসহ সব শ্রেণির প্রতিষ্ঠান এর আওতায় পড়বে। সংশ্লিষ্টরা জানান, ভবিষ্যতে আরও নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এ রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর আওতায় নাগেশ্বরী উপজেলার প্রায় ৮০ হাজার ৪০০ ও ফুলবাড়ী উপজেলার প্রায় ৫৭ হাজার গ্রাহক সাময়িকভাবে বিদ্যুৎহীন থাকবেন।


ফুলবাড়ী জোনাল পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোঃ রেজাউল করিম বলেন, নির্ধারিত সময়ের আগে রক্ষণাবেক্ষণ কাজ শেষ করতে পার‌লে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। নাগেশ্বরী পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোঃ কামাল হোসেন বলেন, রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে গ্রাহকরা আরও উন্নত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পাবেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]