মোঃ আকতারুল ইসলাম আক্তার নিজস্ব প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলা পুলিশের আয়োজনে ঠাকুরগাঁও পুলিশ লাইন্সে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০২৬ উপলক্ষে এক ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন ২০২৬) অনুষ্ঠিত এ ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলার নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন। ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ কার্যক্রম হবে সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ এবং মেধাভিত্তিক।
সুষ্ঠু ও সুন্দরভাবে নিয়োগ কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে তিনি দায়িত্বপ্রাপ্ত অফিসার ও ফোর্সদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগত করেন এবং যোগ্য প্রার্থী বাছাইয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সদর দপ্তরের প্রতিনিধি কাজী এহসানুল কবীর, নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দ, ঠাকুরগাঁও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল সদস্য।