বুড়িচংয়ে তিথি খাল পুনঃখনন ও বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন

আপলোড সময় : ২৬-০৬-২০২৬ ০৯:৩০:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৬-২০২৬ ০৯:৩২:৪৩ অপরাহ্ন
মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা।।

দেশব্যাপী নদী-নালা, খাল ও জলধারা খনন এবং পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার বুড়িচং পৌরসভার তিথি খাল পুনঃখনন ও বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেলে খনন কার্যক্রমের উদ্বোধন করেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য মো. জসিম উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বুড়িচং উপজেলার সব খাল পর্যায়ক্রমে পুনঃখনন করা হবে। খালগুলোর নাব্যতা ফিরিয়ে এনে জলাবদ্ধতা নিরসন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কৃষি ও জনজীবনে ইতিবাচক প্রভাব নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বুড়িচং পৌরসভার প্রশাসক মোঃ তানভীর হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সহ-সভাপতি অ্যাডভোকেট শরিফুল ইসলাম ও আব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, আবু নাসের মুন্সী, উপজেলা কৃষক দলের সভাপতি সাদেকুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউসার সবুজ, যুগ্ম আহ্বায়ক মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজ, সদস্য সচিব দেলোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম ভূঁইয়া, সদস্য সচিব আব্দুল আলিম, বিআরডিবির চেয়ারম্যান কবির হোসেন ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি স্বপন আহমেদ পাখি, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়াসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, তিথি খালের পুনঃখনন ও বর্জ্য অপসারণ কার্যক্রম সম্পন্ন হলে খালের স্বাভাবিক পানি প্রবাহ ফিরবে, জলাবদ্ধতা কমবে এবং এলাকার পরিবেশ ও কৃষি ব্যবস্থার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]