ইসরাত জেরিন রাজশাহী কলেজ প্রতিনিধি:
পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী কলেজে বৃক্ষরোপণ এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বসুন্ধরা শুভ সংঘ। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ২টায় রাজশাহী কলেজের প্রশাসন ভবনের সামনে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়। পরে কলেজের স্বাস্থ্যকেন্দ্রের সামনে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করা হয়।
একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভ সংঘের সভাপতি মিরাতুজ জাহান মিলি, সাধারণ সম্পাদক রাফাত আহম্মেদ প্রীতম, সাংগঠনিক সম্পাদক সারোয়ার আলম সাফিসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
এ সময় বসুন্ধরা শুভ সংঘের সভাপতি মিরাতুজ জাহান মিলি বলেন, “মপরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হয়ে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সাধারণ সম্পাদক রাফাত আহম্মেদ প্রীতম বলেন, বসুন্ধরা শুভ সংঘ নিয়মিতভাবে সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বৃক্ষরোপণ ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচির মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ ও জনস্বাস্থ্য বিষয়ে দায়িত্বশীল মনোভাব গড়ে তুলতে চাই।
কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পরিবেশ সংরক্ষণ ও জনস্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে এমন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও পরিবেশ, শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করা হবে।