শুধু পুঁথিগত শিক্ষা নয়, মানবিক মূল্যবোধেও সমৃদ্ধ হতে হবে : মিফতাহ্ সিদ্দিকী

আপলোড সময় : ২৬-০৬-২০২৬ ০৬:৪৩:০২ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৬-২০২৬ ০৬:৪৪:৪৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক


বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাইফুর রহমান ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, শুধু পুঁথিগত শিক্ষা নয়, মানবিক মূল্যবোধেও সমৃদ্ধ হতে হবে। শিক্ষাই আমাদের মূল শক্তি। একটি জাতির উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রগতির ভিত্তি হচ্ছে শিক্ষা। আমাদের শিশুদের শুধু প্রাথমিক বা মাধ্যমিক পর্যায়ে সীমাবদ্ধ না থেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে।


শিক্ষা মানুষকে আলোকিত করে, সুশৃঙ্খল সমাজ গঠনে ভূমিকা রাখে এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির পথ সুগম করে। বৃহস্পতিবার দুপুরে এম. সাইফুর রহমান ডিগ্রি কলেজের ২৬ সেশনের এইচএসসি শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, অভিভাবকদের উচিত সন্তানদের শিক্ষার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। শিক্ষার্থীদেরও অধ্যবসায়, শৃঙ্খলা ও সততার সঙ্গে লেখাপড়া চালিয়ে যেতে হবে। কারণ আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দক্ষ নাগরিক, রাষ্ট্রনায়ক ও দেশ গড়ার কারিগর। সভায় এম. সাইফুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: মুর্শেদ আলমের সভাপতিত্ব সহকারী অধ্যাপক জয়নাল আবেদিন ও জাহাঙ্গীর সেলিমের যৌথ সঞ্চালনায় সম্মানিত অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর চৌধুরী মামুন আকবর বলেন, শুধু সনদ অর্জন নয়, প্রকৃত মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। তাহলেই শিক্ষা তার প্রকৃত উদ্দেশ্য পূরণ করবে। সভায় তিনি দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ইতিবাচক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। এসময় উপস্থিত ছিলেন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মনাফ, সাবেক সভাপতি হাজী শিহাব উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল, গভর্নিং বডির সদস্য জুয়েল আহমদ, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক নুরুল মোত্তাকিন বাদশা, ব্যবসায়ী আজমান আলী, লাল মিয়া, সহকারী অধ্যাপক আব্দুর রশীদ, জাকির আহমদ, অধ্যাপিকা শামীম আরা বেগম, কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ আসাদুল হক আসাদ প্রমূখ। বার্তা প্রেরক পাবেল আহমদ

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]