ত্রিশালে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপলোড সময় : ২৬-০৬-২০২৬ ০৫:৫৩:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৬-২০২৬ ০৫:৫৭:১৩ অপরাহ্ন
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করেদুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ত্রিশাল থানা পুলিশ। বুধবার (২৫ জুন) রাত ৩টার দিকে উপজেলার কাঁঠাল ইউনিয়নের কাঁঠাল বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ত্রিশাল থানার একটি বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে কাঁঠাল বাজার এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় হেরোইন ও ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, কাঁঠাল বিলবোকা এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে মো. আলী হোসেন (৫৫) এবং মৃত রোকন উদ্দিনের ছেলে মো. আতাব উদ্দিন (৪৫)। তারা উভয়েই কাঁঠাল ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তারা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয় জনগণের সহায়তায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহমেদ বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হবে। মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে ত্রিশাল থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]