কটিয়াদীতে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে  একজন নিহত। 

আপলোড সময় : ২৬-০৬-২০২৬ ০৫:৪৭:২০ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৬-২০২৬ ০৫:৪৯:৪৩ অপরাহ্ন
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-

কিশোরগঞ্জের কটিয়াদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিফাত (২৩)নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ২৫শে জুন বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ছটার দিকে, কিশোরগঞ্জ -ভৈরব আঞ্চলিক মহাসড়কের,  চরিয়াকোনা  এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত রিফাত কটিয়াদী পৌরসভার কামারকোনা মহল্লার সুরুজ মিয়ার ছেলে। তিনি চরিয়াকোনা এলাকায় গাড়ি মাপার স্কেলের ব্যবসা করতেন বলে জানা যায়। 

  দুর্ঘটনা কবলিত এলাকা সূত্রে জানা যায়, নিহত  রিফাত ঘটনার সময় মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে চরিয়াকোনায় তার দোকানের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। সেই সময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে, জরুরী চিকিৎসার জন্য, ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক, তাকে মৃত ঘোষণা করেন।   

 কটিয়াদী মডেল থানা ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়েছি। হাইওয়ে পুলিশের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে।  এম এ কুদ্দুস

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]