স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় অভিযান চালিয়ে ১১ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের দুই সহযোগী পালিয়ে যায়। বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় উপজেলার গড়াডোবা ইউনিয়নের রামপুর দুর্গাশ্রম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তাররা হলেন উপজেলার নওপাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মো. রবিন মিয়া (২৯) ও মো. কামরুল ইসলাম (২২)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কেন্দুয়া থানা পুলিশের একটি দল রামপুর দুর্গাশ্রম এলাকায় অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে রবিন ও কামরুলকে আটক করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে তাদের দেহ তল্লাশি করে রবিনের কাছ থেকে ৬ পিস এবং কামরুলের কাছ থেকে ৫ পিসসহ মোট ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই আসামি জানান, তারা পলাতক তরুন ভূঁইয়া ও শিপন মিয়ার কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে কেন্দুয়াসহ আশপাশের এলাকায় বিক্রি করতেন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানো পক্রিয়াধিন । পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।