রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী গভ. কলেজের উদ্যোগে মৌসুমী ফল ও বর্ষা উৎসব

আপলোড সময় : ২৬-০৬-২০২৬ ০২:০৯:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৬-২০২৬ ০২:১২:৪৯ অপরাহ্ন
ইসরাত জেরিন রাজশাহী কলেজ প্রতিনিধি


রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী গভ. কলেজ এবং রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহীর যৌথ উদ্যোগে মৌসুমী ফল ও বর্ষা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বেলা সাড়ে ১০টায় রাজশাহী কলেজের নজরুল চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রিপোর্টিং, রেজিস্ট্রেশন, আসন গ্রহণ এবং পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু মো. ইউনুছ আলী এবং মোটিভেশনাল স্পিকার ও কনসালট্যান্ট মেডিসিন রোটারিয়ান ডা. এম. জহুরুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আফাজ উদ্দিন। অনুষ্ঠানের ইভেন্ট চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর রোটার‍্যাক্টর সালমান ফারসি। বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম কিবরিয়া।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী বলেন, জ্যৈষ্ঠ মাস আমাদের ফলের মৌসুম। এ সময়ের প্রধান আকর্ষণ আমসহ নানা ধরনের দেশীয় ফল। মৌসুমী ফলের সঙ্গে বর্ষা উৎসবের আয়োজন আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সহায়ক ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত থাকা প্রয়োজন।” তিনি আরও বলেন, প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক গভীর। ঋতুভিত্তিক উৎসব আমাদের সেই সম্পর্ককে আরও দৃঢ় করে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, সৃজনশীলতা ও সাংস্কৃতিক চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাজশাহী কলেজ রোটার‍্যাক্ট ক্লাবের সভাপতি সুমাইয়া আক্তার বলেন, রাজশাহী কলেজে এ ধরনের মৌসুমী ফল ও বর্ষা উৎসব এবারই প্রথম আয়োজন করা হয়েছে। রাজশাহীর ঐতিহ্য ও সংস্কৃতিকে শিক্ষার্থীদের সামনে তুলে ধরার লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ। উৎসবে বিভিন্ন ধরনের দেশীয় ও বিলুপ্তপ্রায় ফলের পাশাপাশি বিভিন্ন প্রজাতির গাছও প্রদর্শন করা হয়েছে।

আমরা রাজশাহীর ঐতিহ্যবাহী ফল ও সংস্কৃতিকে সংরক্ষণ এবং পরিচিত করার চেষ্টা করেছি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ওয়ালিউর রহমান বাবু, রোটার‍্যাক্ট ক্লাবের বিভিন্ন সদস্য এবং রাজশাহী কলেজের শিক্ষার্থীরা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]