নাইক্ষ‍্যংছড়িতে জাতীয় কৃষি ফল মেলা শুভ উদ্বোধন ২০২৬

আপলোড সময় : ২৬-০৬-২০২৬ ১১:১০:৩০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-০৬-২০২৬ ১১:১৭:১৫ পূর্বাহ্ন
হেলাল উদ্দীন (মিঞাজী)নাইক্ষ‍্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ

নাইক্ষ্যংছড়ি উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় ফল মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৪ জুন) সকাল ১১ টায় উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হকের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এনামুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তোফায়েল আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল্লাহ আল মামুন, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মোহাম্মদ শাহা আজিজ এবং সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসক শফিউল আলম। অনুষ্ঠানে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ, বিভিন্ন ব্লকের কৃষক-কৃষাণী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ ও ফল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন। জাতীয় ফল মেলা-২০২৬ উপলক্ষে উপজেলার বিভিন্ন জাতের দেশীয় ও মৌসুমি ফল প্রদর্শন করা হয়, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]