প্রতিমন্ত্রীর মনোনীত প্রতিনিধি আবু নাঈম গলাচিপায় গণসংবর্ধনায় সিক্ত

আপলোড সময় : ২৫-০৬-২০২৬ ১০:২৬:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৬-২০২৬ ১০:২৯:০৮ অপরাহ্ন
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য মো. নুরুল হক নুরের মনোনীত প্রতিনিধি আবু নাঈম গলাচিপায় গণসংবর্ধনায় সিক্ত হলেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় অফিসার্স ক্লাবে প্রধান অতিথি হিসেবে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। জনকল্যাণমূলক সামাজিক ও রাজনৈতিক কার্যক্রম সমন্বয় ও যোগাযোগ রক্ষার উদ্দেশ্যে গত রবিবার (২২ জুন) প্রতিমন্ত্রী নুরুল হক নুর এর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তি মোতাবেক আবু নাঈমকে গলাচিপা ও দশমিনা উপজেলার প্রতিনিধি মনোনীত করার সিদ্ধান্ত গৃহীত হওয়ার নোটিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়।

উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবঅধিকার পরিষদের সহ-সভাপতি মহিবুল্লাহ এনিম, উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মো. জাকির হোসেন, প্রতিমন্ত্রীর বড় ভাই মো. নুরজামাল ইসলাম নুর ও ছোট ভাই মো. আমিনুল ইসলাম নুর।

এছাড়াও পৌর গণঅধিকার পরিষদের আহবায়ক রেজাউল হাওলাদার, সদস্য সচিব মো. জাহাঙ্গীর, উপজেলা যুবঅধিকার পরিষদের আহবায়ক রাসেল প্যাদা, সদস্য সচিব আবুল হোসেন, পৌর যুবঅধিকার পরিষদের সভাপতি মেহেদী হাসান হারুন, সাধারণ সম্পাদক রাসেল হোসেন, উপজেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক মো. নাজমুল, পৌর শ্রমিক অধিকার পরিষদের সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরিফ বিল্লাহ, সাধারণ সম্পাদক তাওহীদ ইমরান, পৌর ছাত্র অধিকার পরিষদের সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলসহ সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সঞ্জীব কুমার সাহা

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]