বদরগঞ্জে নৈশপ্রহরীকে বেঁধে রেখে ইটভাটায় ডাকাতি, ট্রান্সফর্মাসহ নগদ টাকা লুট।

আপলোড সময় : ২৫-০৬-২০২৬ ১২:০৯:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৬-২০২৬ ১২:১১:৪১ অপরাহ্ন
রানা ইসলাম বদরগঞ্জ রংপুর রংপুরে বদরগঞ্জে


রামনাথপুর ইউনিয়ন দক্ষিণ মোকসেদপুরে ডাঙ্গাপাড়ায় এম.আর.এস ইটভাটায় দুঃসাহসিক ডাকাতি হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে ডাকাতদল ঐ ভাটায় ঢুকে নৈশপ্রহরীকে বেঁধে রেখে ভাটার বৈদ্যুতিক সংযোগ কাজে ব্যবহৃত তিনটি ট্রান্সফরমার ও অফিসে আলমারি ভেঙ্গে ইট বিক্রি নগদ টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায়। এসময় একটি ট্রান্সফর্মার মাটিতে পড়লে বিকট শব্দে গ্রামবাসীরা টের পেয়ে ঘটনাস্থলে আসলে ডাকাত দল এক সদস্যকে আটক করেন।


অন্য ডাকাত দলের সদস্যরা তিনটি ট্রান্সফরমার নিয়ে পালিয়ে যান। আটক ডাকাত দলের সদস্য নাম মোকলেছুর রহমান নামে।তিনি দিনাজপুর জেলার দপ্তরীপাড়া রেলসেতু সংলগ্ন মৃত শামসুদ্দিন ছেলে। রাতেই খবর পেয়ে বদরগঞ্জ থানার পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসেন। এবিষয়ে এম আর এস ইটভাটার মালিক,গোলাম রব্বানী জানান,তিনটি ট্রান্সফরমার আমার ব্যবসা প্রতিষ্ঠান ইটভাটার কাজে ব্যবহৃত হতো। এর আগেও ডাঙ্গাপাড়া গ্রামের আশপাশ থেকে ৩০ টি টান্সফরমার চুরি হয়। আমি প্রশাসন কাছ থেকে চুরি হওয়া ট্রান্সফরমারগুলো উদ্ধারে দাবি জানাচ্ছি।

বদরগঞ্জ থানার এসআই মুনতাহজের বলেন,ঘটনাস্থল থেকে ট্রান্সফরমার চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। আটক ব্যাক্তির বিরুদ্ধে মামলা প্রস্তুতি চলছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]