রায়গঞ্জ থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি

আপলোড সময় : ২৫-০৬-২০২৬ ১১:৫৩:৩৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-০৬-২০২৬ ১১:৫৬:৩৭ পূর্বাহ্ন
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জ:

আধুনিক যানবাহনের কারণে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ঘোড়ার গাড়ি। এ উপজেলায় কিছু কিছু এলাকায় ঘোড়ার গাড়ি দেখা গেলেও হাতে গোনা কয়েকটা। একসময় উপজেলার বিভিন্ন পথে-প্রান্তরে চলতে দেখা যেতো এসব ঘোড়ার গাড়ি। এমনকি প্রাচীনকালে যুদ্ধের ক্ষেত্রে ব্যবহার করা হতো ঘোড়ার গাড়ি। তাছাড়া কৃষি কাজের জন্য ঘোড়ার গাড়ি ছিল মানুষের নিত্য সঙ্গী। ‌


তথ্য নিয়ে জানা যায়, এক সময় গ্রাম বাংলার আনাচে-কানাচে দাপিয়ে বেড়াতো এই ঘোড়ার গাড়ি। উপজেলার বিভিন্ন এলাকায় যাতায়াতের কিংবা কৃষি কাজের জন্য ব্যবহার করা হতো ঘোড়ার গাড়ি। কিন্তু সময়ের পরিক্রমায় ইঞ্জিন চালিত যানবাহনের কারণে প্রায় বিলুপ্তের পথে এই ঘোড়ার গাড়ি। অথচ একসময় এই ঘোড়ার গাড়ি দিয়ে আর্থিকভাবে সচ্ছলতা অর্জন করেছিল উপজেলার অধিকাংশ পরিবারগুলো। উপজেলার বিভিন্ন এলাকায় দুই একটা ঘোড়ার গাড়ি দেখা গেলেও পর্যাপ্ত পরিমাণ ঘাস কিংবা চারণভূমির অভাবে ঘোড়াকে লালন পালন করা এখন কঠিন হয়ে পড়েছে বলে জানান উপজেলার কয়েকজন ঘোড়ার গাড়ির মালিকেরা।

ঘোড়ার গাড়ি একসময় এই অঞ্চলের ঐতিহ্য ও মানুষের জীবিকার অন্যতম একটি অবিচ্ছেদ অংশ ছিল। সময়ের বিবর্তনে উপজেলা থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]