শেরপুরের নকলায় কৃষকদের মাঝে গাছের চারা ও বীজ, সার বিতরণ

আপলোড সময় : ২৪-০৬-২০২৬ ০৬:৪৫:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৬-২০২৬ ০৬:৪৭:১৭ অপরাহ্ন
হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি


শেরপুরের নকলা উপজেলায় সরকারের প্রতিশ্রæতি অনুযায়ী আগামী ৫ বছর ২৫ কোটি বৃক্ষ রোপন সারাদেশের অংশ হিসাবে নকলা কৃষি বিভাগ সকাল ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে ১১২০ জন চাষীর মাঝে ৫ কেজি করে আমন ধান , ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ১০০ চাষীর মাঝে মরিচ চাষের প্রনোদনা , ৪৭০ জনের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করে কৃষি বিভাগ।

উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের যৌথ আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল ওয়াহেদ খান, নকলা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. খোরশেদুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মহিউদ্দিন মুক্তার, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম এবং পৌর কৃষক দলের আহ্বায়ক মো. মনিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]