কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি

আপলোড সময় : ২৪-০৬-২০২৬ ০৫:৩৬:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৬-২০২৬ ০৫:৩৯:২৭ অপরাহ্ন
কাউখালী প্রতিনিধি:


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড প্রতিরোধ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেছে পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৩ জুন) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় এ কর্মসূচির পালন করে।

বেকুটিয়া, চৌরাস্তা, আমরাজুড়ী ফেরিঘাট অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল নিয়ে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ বাহাউদ্দিন পলিন, যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান মামুন, সদস্য সচিব শারিফুল আজম সোহেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব রাকিব তালুকদার, ছাত্রদলের আহ্বায়ক আল মাহমুদ সুমন। এতে উপজেলা ও বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, তাতীদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]