সাংবাদিকদের উপর হামলার নিন্দা ও জামায়াত নিষিদ্ধের দাবি বাংলাদেশ প্রেস ইউনিটির

আপলোড সময় : ২৪-০৬-২০২৬ ০৫:০৬:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৬-২০২৬ ০৫:১০:৪২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

সাংবাদিকদের উপর হামলার নিন্দা, দৃষ্টান্তমূলক শাস্তি ও জামায়াত নিষিদ্ধের দাবি জানিয়েছেন বাংলাদেশ প্রেস ইউনিটির নেতৃবৃন্দ।

বাংলাদেশ প্রেস ইউনিটির পক্ষ থেকে ইউনিটির চেয়ারম্যান চন্দন সেন পলাশ, ভারপ্রাপ্ত মহাসচিব বাহাউদ্দীন আহমেদের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তারা বলেন, বিরোধী দল থাকা অবস্থায়ই সাংবাদিকদের উপর হামলা প্রমাণ করে যে, জামায়াত-যুদ্ধপরাধীরা ক্ষমতায় আসলে সারাদেশে সাংবাদিক সমাজকে এক এক করে খুন করা শুরু করে দেবে বলে আশঙ্কা করছি।

এমতবস্থায় যুদ্ধাপরাধী-দেশ বিরোধী সংগঠনটিকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে অবাধ সুষ্ঠু সংবাদ প্রবাহ অব্যাহত রাখার পাশাপাশি সহিংসতামুক্ত বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখতে তারেক রহমান সরকার দায়িত্ব পালন করবে বলে আশা করি। তা না হলে দেশ, মানুষ, স্বাধীনতা, শিক্ষা, সমাজ, সভ্যতা হুমকির মুখে পরবে; যা জাতিকে ক্ষতিগ্রস্থ করবে। -----------------------------------------------------------------

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]