সাংবাদিক আযাদ আলাউদ্দীনের ভগ্নিপতি মাওলানা শফিকের মৃত্যু!

আপলোড সময় : ২৪-০৬-২০২৬ ০৩:১৫:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৬-২০২৬ ০৩:১৮:১৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:


দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার সম্পাদক ও বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীনের ভগ্নিপতি মাওলানা শফিকুর রহমান (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে তিনি নিউমোনিয়ায় ভুগছিলেন তিনি। বুধবার রাত দেড়টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বেলা ২টায় ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের উদয়পুর নতুন হাকিমউদ্দিন বাজারে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মাওলানা শফিকুর রহমান ঢাকার একটি মাদরাসার শিক্ষক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর ডেমরা থানা শাখার রুকন ছিলেন। তাঁর মৃত্যুতে ঢাকা মহানগর, ভোলা জেলা ও বোরহানউদ্দিন উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]