কুড়িগ্রামের উলিপুরে ৪৯ জন শিক্ষার্থীকে ফুল শিক্ষাবৃত্তি প্রদান

আপলোড সময় : ২৪-০৬-২০২৬ ০৮:২৭:৪৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-০৬-২০২৬ ০৮:৩১:৪৫ পূর্বাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধিঃ


কুড়িগ্রামের উলিপুরে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এর ৪৯ জন শিক্ষার্থীকে ফুল শিক্ষা বৃত্তি ২০২৫ প্রদান করা হয়েছে। উপজেলা অডিটরিয়াম হলে সোমবার শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার এ, টি, এম, আরিফ কোমলমতি শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও এককালিন বৃত্তির অর্থ তুলে দেন। মাধ্যমিকের ৩টি ও প্রাথমিকের ৪টি বিদ্যালয়ের যথাক্রমে ১৮ ও ৩১ জন শিক্ষার্থীকে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।


ফাইট আনটিল লাইট সংক্ষেপে ‘ফুল’ নামের সংগঠনের পরিচালক আব্দুল কাদেরের সভাপতিত্বে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উলিপুর কুড়িগ্রাম একাডেমি রেসিডেন্সিয়াল স্কুল এর পরিচালক শফিকুল ইসলাম দ্বারা, উলিপুর থানার অফিসার ইনচার্জ সাঈদ ইবনে সিদ্দিক, প্রাথমিক শিক্ষা অফিসার নার্গিস ফাতিমা তোকদার, উলিপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ আবু যোবয়ের আল মুকুল, প্রধান শিক্ষিকা উম্মে হাবিবা পলি।

ফুল নামের সেচ্ছাসেবী ও মানুষের জন্য কাজ করা প্রতিষ্ঠান সুত্র জানায়, উলিপুর উপজেলায় প্রথম পর্যায়ে ৪৯ জন মেধাবী শিক্ষার্থীদের নিয়ে ফুল শিক্ষাবৃত্তি চালু করা হল। প্রতিবছর এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]