ভালুকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ফিসারি দখলের চেষ্টা

আপলোড সময় : ২৪-০৬-২০২৬ ০৮:১৩:৫৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-০৬-২০২৬ ০৮:১৭:০৮ পূর্বাহ্ন
ভালুকা প্রতিনিধিঃ-


ময়মনসিংহের ভালুকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শফিকুল ইসলাম মন্ডলের মাছের ফিসারী দখলের পায়তারা করছে বলে অভিযোগ উঠেছে একই এলাকার ওয়াজ উদ্দিন গংদের বিরুদ্ধে। ভুক্তভোগী শফিকুল ইসলাম মন্ডলের দাবি তিনি ২০১৪ সালে মেদিলা গ্রামের কানহা বিলে কৃষকদের কাছ থেকে ১০ বছর মেয়াদে জমি লিজ নিয়ে মাছ চাষ শুরু করেন। ২০২৪ সালে মেয়াদ শেষ হলে পুনরায় কৃষকদের কাছ থেকে ১০ বছরের জন্য জমি লিজ নিয়ে আবারও মাছ চাষ করেন।


কিন্তু কিছুদিন যাবৎ একই এলাকার ওয়াজ উদ্দিন গংরা জোরপূর্বক মাছ লুট করা সহ বিল দখলের হুমকি প্রদান করলে ভুক্তভোগী শফিকুল ইসলাম বিজ্ঞ আদালতের সরনাপন্ন হলে বিজ্ঞ আদালত দাঙ্গা হাঙ্গামাসহ আইন শৃঙ্খলার অবনতির আশংকায় শফিকুল ইসলামের দখল অক্ষুন্ন রেখে ওয়াজ উদ্দিন, আশিকুর রহমান, মেয়াজ উদ্দিন, নজরুল ইসলাম ও মিশু গংদের উপর নিষেধাজ্ঞা (১৪৪ ধারা) জারি করেন।


কিন্তু ওয়াজ উদ্দিন গংরা বার বার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ লুট করা সহ ঘর নির্মান ও ফিসারি দখলের চেষ্টা করে আসছে। এ ঘটনায় ভুক্তভোগী শফিকুল ইসলাম আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন এবং তদন্ত পুর্বক সুষ্ঠু বিচারের দাবি করেন। জমির মালিকরা জানিয়েছেন তারা প্রতিবছর শফিকুল ইসলামের কাছ থেকে জমির ভাড়া নেন এবং শফিকুল ইসলামই ফিসারির প্রকৃত মালিক।


ভালুকা মডেল থানার ওসি জাহিদুল ইসলাম বলেন তাদের দুই পক্ষ নিয়ে থানায় বসেছিলাম। দুই পক্ষের কাছেই চুক্তিপত্র রয়েছে। তারা বিষয়টি স্থানীয় ভাবে সমাধান করবেন বলে আমাদের জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]