আওয়ামীলীগের নৈরাজ্যের বিরুদ্ধে নিউমার্কেট থানা যুবদলের মিছিল

আপলোড সময় : ২২-০৬-২০২৬ ০৮:০৭:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৬-২০২৬ ০৮:০৭:৩৩ অপরাহ্ন


নিজস্ব প্রতিবেদক
নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের যেকোনো ধরনের বিশৃঙ্খলা, নৈরাজ্য ও ঝটিকা মিছিলের প্রতিবাদে রাজপথে সোচ্চার রয়েছে ঢাকা মহানগর দক্ষিণ নিউ মার্কেট থানা যুবদল।


সোমবার (২২শে জুন) নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে এম চঞ্চল এর নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল বের করেন। মিছিলটি প্রিয়াঙ্গন মার্কেট এর সামনে থেকে শুরু হয়ে নিউমার্কেট পদক্ষিন করে, ঢাকা কলেজ হয়ে, সিটি কলেজ পদক্ষিন করে আবার প্রিয়াঙ্গন মার্কেট এর সামনে এসে শেষ হয়। 


এ সময় নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে এম চঞ্চল বলেন, রাজপথে নিউ মার্কেট থানা যুবদল ঢাকা মহানগর দক্ষিণ সব সময় সোচ্চার। আওয়ামী লীগ বিরোধী যেকোনো রাজনৈতিক পরিস্থিতি ও ষড়যন্ত্রের মোকাবেলায় নিউমার্কেট থানা যুবদল সব সময় প্রস্তুত। নিউ মার্কেট থানা সহ ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থেকে বিভিন্ন প্রতিবাদ মিছিল ও সমাবেশ পরিচালনা করছেন।


তিনি বলেন, সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ দলটির বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের চেষ্টার তীব্র প্রতিবাদ জানাই। আইনি পথে আসার আহবান করি। আওয়ামীলীগ সহ তাদের সকল অঙ্গসংগঠনকে আর ভুল না করার উপদেশ দেন কে এম চঞ্চল। 


তিনি বলেন, সারা বাংলাদেশে যুবদল বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করছে। যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে নিউমার্কেট থানা যুবদল সব সময় রাজপথ পাহারার বেন গার্ড হিসেবে কাজ করবে।


এছাড়াও তিনি বলেন, ঢাকা মহানগর দক্ষিণের ইউনিটগুলো আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে। যে কোন পরিস্থিতিতে নিউমার্কেট থানা যুবদলের সকল ইউনিট প্রস্তুত রয়েছে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]