কুড়িগ্রামে মরিচ ক্ষেত থেকে ১০ ফুট গাঁজা গাছ উদ্ধার

আপলোড সময় : ২২-০৬-২০২৬ ০৪:০০:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৬-২০২৬ ০৪:০৪:০৩ অপরাহ্ন
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের বটতলা এলাকায় এক কৃষকের মরিচ ক্ষেত থেকে প্রায় ১০ ফুট লম্বা একটি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২০ জুন) দুপুরে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মুনতাসির মামুন মুন-এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে গাছটি জব্দ করে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুধকুমার নদী দ্বারা বিচ্ছিন্ন দক্ষিণ তিলাইয়ের বিস্তীর্ণ চরাঞ্চলে কৃষক ইউসুফ মিয়া তার মরিচ ক্ষেতের মধ্যে প্রায় দুই বছর ধরে গোপনে গাঁজা গাছটি লালন-পালন করে আসছিলেন।

গাছটি বড় হয়ে প্রায় ১০ ফুট উচ্চতায় পৌঁছায় এবং ফুল আসার আগেই পুলিশের হাতে ধরা পড়ে। অভিযানের সময় পুলিশ উপস্থিতি টের পেয়ে গাঁজা চাষি মোঃ ইউসুফ মিয়া পালিয়ে যান বলে জানা গেছে। দুর্গম চরাঞ্চল হওয়ায় তিনি সীমান্ত পেরিয়ে ভারতের দিকে চলে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মোঃ মুনতাসির মামুন মুন জানান, চরাঞ্চলের কিছু দরিদ্র কৃষক অধিক লাভের আশায় মাদক কারবারিদের প্ররোচনায় এ ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এলাকায় আরও গাঁজার চাষ রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তল্লাশি অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, পলাতক গাঁজা চাষির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]