জন্ম-মৃত্যু নিবন্ধনে মে মাসে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক

আপলোড সময় : ২১-০৬-২০২৬ ০৮:৫১:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৬-২০২৬ ০৮:৫৪:০৫ অপরাহ্ন
গলাচিপা (পটুয়াখালী)প্রতিনিধি


জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে চলতি বছরের মে মাসে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক। বরিশাল বিভাগের ৬টি জেলার ৪২টি উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে উপজেলাটি।

শূন্য থেকে এক বছর বয়সী শিশুদের ওপর এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। রোববার (২১ জুন) বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। মে মাসে গলাচিপা উপজেলার জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ৪২৮টি। তবে এ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে অর্জন হয়েছে ৪২৯টি। মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ১১৬টি। অর্জিত হয়েছে ২১৯টি। শতাংশের হিসাবে এ উপজেলায় জন্ম নিবন্ধনের কাজ হয়েছে ১০০ শতাংশ। মৃত্যু নিবন্ধনের কাজ হয়েছে ১৮৯ শতাংশ। জন্ম ও মৃত্যু নিবন্ধনে গড়ে কাজ হয়েছে ১৪৫ শতাংশ।

যা বরিশাল বিভাগের মধ্যে শীর্ষ স্থানে। উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক বলেন, ‘বিষয়টিতে আমি আনন্দিত। জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ইউএনওর কাজ মূলত তদারকি করা।

সত্যিকার অর্থে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও গ্রাম পুলিশের সদস্যরা কঠোর পরিশ্রম করেছেন বলেই এটা সম্ভব হয়েছে। তাদের সকলের কাজকে একই সুঁতোয় গাঁথা গেছে বলেই আজকের এ অর্জন সম্ভব হয়েছে। তাদের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]