ঠাকুরগাঁওয়ে ধর্ষণচেষ্টা ও পর্নোগ্রাফি মামলার প্রধান অভিযুক্ত র‍্যাবের অভিযানে গাজীপুরের কাপাসিয়া থেকে গ্রেফতার।

আপলোড সময় : ২১-০৬-২০২৬ ০৬:১১:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৬-২০২৬ ০৬:১১:০৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ঠাকুরগাঁওয়ে ধর্ষণচেষ্টা ও পর্নোগ্রাফি মামলার প্রধান অভিযুক্ত র‍্যাবের অভিযানে গাজীপুরের কাপাসিয়া থেকে গ্রেফতার। 'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে বুকে ধারন করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, পর্নোগ্রাফিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে। বাদীর দায়েরকৃত এজাহার থেকে জানা যায় যে, বাদী নিজেই মামলার ভিকটিম এবং ধৃত আসামি মোঃ মনসুর আলম (৪০) সম্পর্কে ভিকটিমের আত্মীয় হয়। সেই সুবাদে ধৃত আসামি ভিকটিমের বাড়িতে প্রায়ই বেড়াতে আসতো এবং ভিকটিমকে বিভিন্ন সময়ে খারাপ অঙ্গ ভঙ্গির মাধ্যমে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। ভিকটিম উক্ত প্রস্তাবে রাজি না হয়ে ধৃত আসামিকে তার বাড়ি থেকে বের করে দেয়। এর জের ধরে ইং ০৩-০২-২০২৪ তারিখ ধৃত আসামি ভিকটিমের প্রতি ক্ষিপ্ত হয়ে ক্ষতিসাধন করার উদ্দেশ্যে ভুয়া কাবিননামা তৈরী করে। ভুয়া কাবিননামা তৈরী করার পর থেকে বিভিন্ন সময়ে ধৃত আসামি ভিকটিমের সহিত বিয়ে হয়েছে মর্মে ভিকটিমকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে বলে যে, উক্ত কাবিননামা ভিকটিমের পরিবারের নিকট পাঠিয়ে জীবন নষ্ট করবে। ভিকটিম উক্ত কাবিননামা দেখে হতভম্ব হয়ে পড়েন এবং উক্ত কাবিননামা তার পরিবারকে না পাঠানোর জন্য অনুরোধ করলে ধৃত আসামি ভিকটিমকে ঠাকুরগাঁও শহরে একা দেখা করতে বলেন। যার ফলে ভিকটিম ইং ১০-০৫-২০২৫ তারিখ ধৃত আসামির কথা মতো ঠাকুরগাঁও শহরে আসলে ধৃত আসামি ভিকটিমকে অজ্ঞাতনামা হোটেলে নিয়ে গিয়ে জোড়পূর্বক ধর্ষণের চেষ্টা করলে ভিকটিম বাধা দিলে ধৃত আসামি ক্ষিপ্ত হয়ে ভিকটিমের বুকের উপর বসে এক হাত দিয়ে গলা চেপে ধরে শ্বাসরুদ্ধ করতঃ হত্যার চেষ্টা করে এবং তার মোবাইল ফোন দিয়ে ভিকটিমের নগ্ন ছবি ও ভিডিও ধারন করে। পরবর্তীতে ধৃত আসামি ভিকটিমকে তার স্বামীকে তালাক দিয়ে তাকে বিবাহ না করলে উক্ত ভিডিও ছড়িয়ে দিবে বলে হুমকি প্রদর্শন করে। উক্ত ঘটনায় ভিকটিম রাজি না হওয়ায় ধৃত আসামি ভিকটিমের স্বামী ও তার স্থানীয় এলাকার অনেকের মোবাইল ফোনে ছবি ও ভিডিও ছড়িয়ে দেয়। উক্ত ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে ঠাকুরগাঁও জেলার সদর থানায় ধৃত আসামির বিরুদ্ধে ইং ১৯/০৫/২০২৬ তারিখ, ধারা- ৯(৪)(খ), নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধন ২০২৫) তৎসহ ৮(১)/৮(২)/৮(৩)/৮(৪) ধারা, পর্ণোগ্রাফী নিয়ন্ত্রণ আইন ২০১২ মূলে ধর্ষণ চেষ্টা ও পর্ণোগ্রাফী মামলা দায়ের করেন। যার মামলা নং- ৩১/১৩৭। ঘটনার পর থেকে আসামি গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে ইং ২০/০৬/২০২৬ তারিখ সন্ধ্যা ০৭.১৫ ঘটিকায় র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্প এবং র‌্যাব-১, সিপিএসসি, গাজীপুর এর একটি চৌকস আভিযানিক যৌথ দল গাজীপুর জেলার কাপাসিয়া থানাধীন সাইনবোর্ড নারায়ণপুর রোড ভুবনের চালার সামনে অভিযান পরিচালনা করে ঠাকুরগাঁও জেলার সদর থানার ধর্ষণ ও পর্ণোগ্রাফী মামলার প্রধান এজাহারনামীয় আসামি ০১। মোঃ মনসুর আলম (৪০), পিতা- মৃত হোসেন আলী, সাং- সূর্য নারায়নপুর, থানা- কাপাসিয়া, জেলা- গাজীপুর‘কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি হত্যা, অপহরণ, ধর্ষণ, পর্নোগ্রাফি, চাঁদাবাজিসহ এই ধরনের প্রতিটি অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]