আমেরিকায় ট্রাক চাঁপায় বাংলাদেশী ব্যবসায়ী নিহত

আপলোড সময় : ২১-০৬-২০২৬ ০২:৪৭:১০ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৬-২০২৬ ০২:৪৮:৫৫ অপরাহ্ন
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো :

আমেরিকার ফ্লোরিডায় ট্রাক চাঁপায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত কবির হোসেন মৃধা (৫৫) বাংলাদেশের বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিণ মোড়াকাঠী গ্রামের মৃত মেছের উদ্দিন মৃধার ছোট ছেলে। রবিবার (২১ জুন) দুপুরে কবির হোসেনের নিকট আত্মীয় হেমায়েত হাওলাদার নিহতের স্ত্রী (আমেরিকায় বসবাসরত) রুমা আক্তারের বরাত দিয়ে বলেন, বিগত ১৫ বছর পূর্বে ডিভি লটারিতে বিজয়ী হয়ে কবির হোসেন আমেরিকায় গমন করেন। মৃত মেছের উদ্দিন মৃধার পাঁচ মেয়ে ও চার ছেলের মধ্যে কবির হোসেন ছিলেন ছোট। হেমায়েত হাওলাদার আরও বলেন, কবির হোসেনের স্ত্রী ও এক ছেলে সেখানেই (আমেরিকা) বসবাস করেন।

কবির হোসেন আমেরিকার ফ্লোরিডায় ব্যবসা করতেন। ঘটনারদিন ২০ জুন সকাল আটটায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা) নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দাঁড়ানো ছিলেন কবির হোসেন। এসময় বেপরোয়াগতির একটি ট্রাকের চাঁপায় ঘটনাস্থলেই তিনি (কবির হোসেন) নিহত হয়েছেন।

হেমায়েত হাওলাদার আরো বলেছেন-জীবিত অবস্থায় কবির হোসেনের ইচ্ছানুযায়ী গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে বাবা ও মায়ের কবরের পাশে তাকে (কবির) দাফন করা হবে। এজন্য আমেরিকা থেকে তার লাশ বাংলাদেশে আনার প্রস্তুতি চলছে। অপরদিকে কবির হোসেন মৃধার নির্মম মৃত্যুর খবর তার গ্রামের বাড়িতে ছড়িয়ে পরলে নিকট আত্মীয়-স্বজনসহ এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]