রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের লোহালিয়া ও সিংহেরকাঠী গ্রামের মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ সংযোগ ব্রিজটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজটি ব্যবহার করছেন হাজারো' মানুষ।
বিষয়টি দেখার যেন কেউ নেই। স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রিজটি দুই গ্রামের মানুষের পাশাপাশি আশপাশের এলাকার বাসিন্দাদের চলাচলের একমাত্র মাধ্যম। প্রতিদিন সহস্রাধিক মানুষ এই ব্রিজ দিয়ে চলাচল করেন। তাদের মধ্যে স্কুল-কলেজের শিক্ষার্থী, নারী, বৃদ্ধ ও শ্রমজীবী মানুষ রয়েছেন। মীরগঞ্জ, বাবুগঞ্জ উপজেলা সদর ও বরিশাল শহরে যাতায়াতের জন্য বিকল্প ব্যবস্থা না থাকায় বাধ্য হয়েই ঝুঁকিপূর্ণ ব্রিজ ব্যবহার করতে হচ্ছে স্থানীয়দের।
ভূক্তভোগি হারুন অর রশিদ বলেন, দীর্ঘদিন থেকে ব্রিজটির সংস্কার বা পুননির্মাণের দাবি জানানো হলেও এ বিষয়ে কার্যকরী কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কার মধ্য দিয়েই তাদের ঝুঁকিপূর্ণ ব্রিজ পারাপার হতে হচ্ছে। তিনি আরও জানিয়েছেন, এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে যেকোনো সময় বড়ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
এ ব্যাপারে বাবুগঞ্জ উপজেলা প্রকৌশলী কাজী এমামুল হক আলিম বলেন, ব্রিজটির জন্য প্রকল্প প্রস্তাব দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরদিকে স্থানীয়রা দ্রুত ব্রিজটি সংস্কার বা পুননির্মান করে নিরাপদ চলাচলের ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। রাহাদ সুমন,বরিশাল তারিখঃ১৯-০৬-২০২৬ইং