বরিশালে গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতাকে জেলহাজতে প্রেরণ

আপলোড সময় : ১৯-০৬-২০২৬ ০৩:২৬:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৬-২০২৬ ০৩:২৮:৩৬ অপরাহ্ন
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো :

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বরিশালের বাবুগঞ্জ উপজেলা শাখার আহবায়ক কমিটির সদস্য মো. রাফিন তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মাধবপাশা ইউনিয়নের ছাতিয়া গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আরও জানিয়েছেন, শুক্রবার সকালে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে ওসি বিস্তারিত জানাতে চাননি। পারিবারিক সূত্রে জানা গেছে, রাফিন তালুকদার উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ছাতিয়া গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম তালুকদারের ছেলে এবং সরকারি বরিশাল কলেজের ডিগ্রি শেষবর্ষের শিক্ষার্থী।


তিনি (রাফিন) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বরিশালের বাবুগঞ্জ উপজেলা শাখার আহবায়ক কমিটির সদস্য। পরিবারের দাবি, মায়ের অসুস্থতার খবর পেয়ে রাফিন বাড়িতে এসেছিলো। পরবর্তীতে কোন মামলা ছাড়াই হয়রানিমূলকভাবে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]