দুর্নীতি ও লুটপাটের কারণে জনগণ সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত-মোহাম্মদ সেলিম উদ্দিন।

আপলোড সময় : ১৮-০৬-২০২৬ ১০:৩৬:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৬-২০২৬ ১০:৪০:০২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

মোহাম্মদপুরে নাগরিক উন্নয়ন ফোরামের ফ্রি চক্ষু চিকিৎসা দুর্নীতি ও লুটপাটের কারণে জনগণ সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত-মোহাম্মদ সেলিম উদ্দিন। নগরবাসীর স্বাস্থ্যসেবা ও সুচিকিৎসা নিশ্চিত করার জন্য নাগরিক উন্নয়ন ফোরামের উদ্যোগে নগরীতে চিকিৎসা কেন্দ্র স্থাপনা করা হচ্ছে এবং আগামী দিনেও তা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদশে জামায়াতে ইসলমাীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর ও নাগরিক উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন।

তিনি আজ রাজধানীতে নাগরিক উন্নয়ন ফোরামের আয়োজিত ২৬জন রোগীর বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্নকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য নো’মান আহমেদী, ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ রবিউল ইসলাম, ৩৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী, আব্দুল্লাহ আল মারুফ ও মোহাম্মদপুর থানা পশ্চিম আমীর মাসুদুজ্জামান প্রমূখ।

সেলিম উদ্দিন বলেন, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। বিশে^র প্রায় সবদেশেই নাগরিকদের জন্য ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। আমাদের দেশেও সে ব্যবস্থা রাখা হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, দেশের সরকারি হাসপাতালগুলোর চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতিগুলোই সারা বছরই অসুস্থ থাকে। সরকারি ওষুধও বাইরে চলে যায়।

মূলত, স্বাস্থ্যখাতে লাগামহীন দুর্নীতি ও লুটপাটের কারণেই জনগণ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই জনগণের স্বাস্থ্যসেবা দেশে সুশাসন ফিরিয়ে দুর্নীতিমুক্ত সমাজ গঠনের কোন বিকল্প নেই। তিনি সে স্বপ্নের সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। তিনি বলেন, মূলত রাষ্ট্রাচারের সাথে সংশ্লিষ্টদের আখরাতে জবাবদিহীর অনুভূতির অভাবেই দেশকে দুর্নীতি ও অপরাধমুক্ত করা যাচ্ছে না। ফলে জনগণ রাষ্ট্রের কাক্সিক্ষত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাই আমরা আমাদের সীমিত সামর্থের মধ্যে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা দেওয়ার চেষ্টা করছি। সে ধারাবাহিকতায় আজ ২৬ জন রোগীর ছানি অপারেশনে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশ ও জাতির জন্য আমাদের এ কল্যাণকামীতা আগামী দিনেও অব্যাহত থাকবে।

তিনি মানুষের সেবায় কাজ করতে সরকার সহ সমাজের সামর্থবান মানুষকে এগিয়ে আসার আহবান জানান। বার্তা প্রেরক- আতাউর রহমান সরকার প্রচার-মিডিয়া সম্পাদক ঢাকা মহানগরী উত্তর বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]