মৎস্যসম্পদ বৃদ্ধিতে আমবাড়ীতে ব্র্যাকের পোনা অবমুক্তকরণ কর্মসূচি॥

আপলোড সময় : ১৮-০৬-২০২৬ ০৯:২৮:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৬-২০২৬ ০৯:৩১:১২ অপরাহ্ন
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী অঞ্চলে মৎস্য উৎপাদন বৃদ্ধি ও স্থানীয় জলাশয়ের জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে ব্র্যাক এনজিও’র উদ্যোগে ১ লক্ষ মাছের পোনা বিতরণ ও পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে| গত বুধবার আমাবাড়ীর একটি জলাশয়ে আয়োজিত এ কর্মসূচিতে আরএম মোঃ জাহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনা মাছ অবমুক্ত করেন|

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এ এম রবিউল, বিএম শাহিনুর ইসলাম, দাবী এ বিএম রবিউল ইসলাম, আমবাড়ী এরিয়া অফিস এর বিএম ওহাব হোসেন, বিসিইউপি মোঃ নাজমুল হক সম্প্রসারণ কর্মকর্তা কৃষি ও বীমা ইউনিট ফুলবাড়ী অঞ্চল| এছাড়ও স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ| এ সময় ব্র্যাকের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য চাষি ও স্থানীয় বাসিন্দা ও প্রিন্ট মিডিয়ার সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন| আলোচনা সভায় বক্তারা বলেন, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি চাহিদা পূরণ এবং মৎস্যসম্পদ সংরক্ষণে পোনা অবমুক্তকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে| তারা জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা ও মাছের প্রজনন পরিবেশ রক্ষায় সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান|

ব্র্যাক ফিশারিজ দীর্ঘদিন ধরে দেশে টেকসই মৎস্যচাষ, মানসম্মত পোনা উৎপাদন ও মৎস্যচাষিদের কারিগরি সহায়তা দিয়ে আসছে| প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন জেলায় হ্যাচারির মাধ্যমে মাছের পোনা সরবরাহ করে মৎস্য খাতের উন্নয়নে কাজ করছে| অনুষ্ঠান শেষে জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয় এবং মৎস্যসম্পদ বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান|

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]