হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
শেরপুরের জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন বলেছেন, জনস্বার্থসংশ্লিষ্ট যেসব সমস্যা রয়েছে সেগুলো গুরুত্ব সহকারে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। জনগণের গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সম্পর্কে অবহিত করা হলে প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজ দ্রæত বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করা হবে। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৩টায় নকলা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন, নকলা থানার অফিসার ইনচার্জ রিপন চন্দ্র গোপ, উপজেলা প্রকৌশলী শামসুল হক রাকিব, বিএনপি নেতা মহিউদ্দিন মুক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নজরুল ইসলাম। সভায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও পোশাক বিতরণ করা হয়। পরে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় বিভিন্ন সমস্যা ও উন্নয়ন বিষয়ক মতামত তুলে ধরা হয়।
এছাড়া সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক উপস্থিত ব্যক্তিদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।