সিংড়ায় বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ১৮-০৬-২০২৬ ০৪:১৮:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৬-২০২৬ ০৪:২৪:০২ অপরাহ্ন
মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ

'প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি' এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের সিংড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর হতে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে আবারও উপজেলা চত্বরে এসে শেষ হয়।

র‌্যালিতে ছাত্র, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন পেশাজীবির মানুষ অংশ নেন। র‌্যালি শেষে উপজেলা প্রশাসনিক ভবন হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। বক্তব্য দেন, উপজেলা বিএনপির সদস্য সচীব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মিঠুন কুন্ডু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আবু রায়হান, কসমস (এনজিও) এর নির্বাহী পরিচালক মেহনাজ পারভিন মালা, সিংড়া ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন মাষ্টার, অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ রেজাউল করিম, আইডিয়ার প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুসাইদ খান, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, সাংবাদিক সৌরভ সোহরাব,সাংবাদিক ইব্রাহিম আলী প্রমূখ।

বক্তারা তামাকের কুফল তুলে ধরে বলেন, তামাক যে শুধু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তা কিন্তু নয়, এটি একটি পরিবারের অর্থনৈতিক ধবংসের অন্যতম প্রধান কারন। পরিশেষে বক্তারা সিংড়া উপজেলাকে তামাক ও ধূমপানমুক্ত করতে স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ জনগণকে আইন মেনে চলার আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]