,প্রতিনিধি , কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চর ঝকালিয়া গ্রামে মাদক ও বিপুল সংখ্যক দেশীয় অস্ত্রসহ সোমা আক্তার ওরফে সুমি(৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে কটিয়াদী থানা পুলিশ ।বুধবার (১৭জুন) ৭ টার দিকে জালালপুর ইউনিয়নের চর ঝাকালিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত) অসিত কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত সোমা আক্তার ওই গ্রামের লটনের স্ত্রী। কটিয়াদী মডেল থানার ওসি মোঃরফিকুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত সন্ধা ৭টার দিকে জালালপুর ইউনিয়নের ঝাকালিয়া গ্রামের চিহ্নিত মাদক কারবারী লিটনের বাড়িতে অভিযান চালানো হয়।লিটন ওই গ্রামের ঘর জামাই নোয়াখাইল্লা আব্দুল সালামের ছেলে।
এ সময় ৪০পিছ ইয়াবা ট্যাবলেট,মাদক বিক্রির এক লক্ষ সত্তুর হাজার টাকা ও রামদা,চাইনিজ কুড়াল,ছুড়ি,হাতুরি সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ সোমা আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। মূল অভিযুক্ত লিটন জেলে রয়েছেন।তিনি এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিলেন।লিটনকে রবিবার(৫ এপ্রিল) সকাল সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা গ্রাম থেকে ৭৩ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাদের আটক করা হয়। জেলে আটককৃত মাদক ব্যবসায়ী লিটনের বিরুদ্ধে ৭টি মাদক মামলা, ১টি মারামারি মামলা ও ১ টি ডাকাতির প্রস্তুতিকালীন বিশেষ ক্ষমতায়নের মামলাসহ মোট ৯ টি মামলা রয়েছে। লিটন জেলে যাওয়ার পর তার দুই বউ মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলো ।
কটিয়াদী মডেল থানার ওসি মোঃ রফিকুল ইসলাম জানান-আটককৃত সোমার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এসময় তিনি আরো বলেন মাদক, সন্ত্রাস ও জুয়ার বিরুদ্ধে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে। এম এ কুদ্দুছ প্রতিনিধি , কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধি