মৃধা সুলতান, বিশেষ প্রতিনিধি:
ঢাকা, ১৮ জুন ২০২৬: সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা পশ্চিম থানার উদ্যোগে "মানবতার বক্স" নামের একটি ব্যতিক্রমী মানবিক কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) উত্তরা ১১ নং সেক্টরের কাঁচা বাজারে এই মানবিক উদ্যোগের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত আমীর জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন।
উদ্বোধন শেষে মোহাম্মদ সেলিম উদ্দিন এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি নিজেই কাঁচা বাজারের ভেতরে হেঁটে হেঁটে বিভিন্ন দোকানদার ও বাজারে আসা সাধারণ ক্রেতাদের কাছে যান। এ সময় তিনি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ‘মানবতার বক্সে’ সামর্থ্য অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, বস্ত্র বা আর্থিক সহায়তা রাখার জন্য সবাইকে বিশেষভাবে উৎসাহিত করেন। তাঁর এই স্বতঃস্ফূর্ত আহ্বান বাজারে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া জাগায়।
আরও উপস্থিত ছিলেন, উত্তরা পশ্চিম থানার নায়েবে আমীর মকবুল আহমেদ, তুরাগ মধ্য থানার নায়েবে আমীর কামরুল হাসান, ১১ নং সেক্টর কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সেক্রেটারি ও ১১ নং ওয়ার্ড কাউন্সিল প্রার্থী অধ্যক্ষ সালাহউদ্দিন ভূইয়া, ১ নং ওয়ার্ড কাউন্সিল প্রার্থী মাহফুজুর রহমান, উত্তরা পশ্চিম থানা সেক্রেটারি ফিরোজ আলমের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন যুব নেতা তারিক হাসান, মোতালেব হোসেনসহ নেতৃবৃন্দ।