গলাচিপায় হেরোইনসহ গ্রেফতার ২

আপলোড সময় : ১৭-০৬-২০২৬ ০৭:৩৬:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৬-২০২৬ ০৭:৩৮:১৫ অপরাহ্ন
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি


পটুয়াখালীর গলাচিপায় অভিযান চালিয়ে ১০ পুরিয়া হেরোইনসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার (১৬ জুন) উপজেলার ছৈলাবুনিয়া গ্রামের বাদুরা বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন জাহিদুল হাসান লোকমান ও মো. বশির হাওলাদার।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. জিলোন শিকদার বলেন, এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। সঞ্জীব কুমার সাহা গলাচিপা, পটুয়াখালী

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]