বিসিএস একাডেমির নিয়োগ বাণিজ্যের মূল হোতা যুগ্ম সচিব ড.মোল্লা মাহমুদ হাসান ও তার সিন্ডিকেট।

আপলোড সময় : ১৭-০৬-২০২৬ ০৬:১৮:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৬-২০২৬ ০৭:১০:৫২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্নেহভাজন লোকদেরকে দিয়ে বিসিএস প্রশাসন একাডেমিতে পুনরায় নিয়োগ বাণিজ্যে তৎপর সিন্ডিকেট। অভিযোগ উঠেছে, সাবেক রেক্টর ওমর ফারুক এর হাত দিয়ে বিসিএস প্রশাসন একাডেমিতে নিয়োগ বাণিজ্যের মূলহোতা যুগ্ম সচিব, বিসিএস প্রশাসন একাডেমির নিয়োগ কমিটির সভাপতি ড. মোল্লা মাহমুদ হাসান ও তার সহযোগী উপসচিব গোলাম মাওলা পরিচালক প্রশাসন, তাদের সিন্ডিকেটের মাধ্যমে সাবেক রেক্টর ওমর ফারুক সিন্ডিকেট করে ৩ কোটি টাকা হাতিয়ে নিয়ে গেছেন

এই মোল্লা মাহমুদ হাসানের সিন্ডিকেট। অভিযোগ আছে, প্রতি চাকরি প্রত্যাশীদের কাছ থেকে ১৪ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এভাবে ড, মোল্লা মাহমুদ হাসান যুগ্ম সচিব নিয়োগ কমিটিতে থাকাকালীন সময়ে, সাবেক রেক্টর ওমর ফারুক কে ৩তিন কোটি টাকা অবৈধভাবে উত্তোলন করে দিয়েছেন। তখন মোল্লা মাহমুদ হাসানের বিরুদ্ধে অনেক অভিযোগ থাকার পরেও, মুখ খুলতে রাজি হয়নি বিসিএস প্রশাসন একাডেমীর কোন কর্মকর্তা কর্মচারী।

এবারও অগ্রিম নিয়োগ বাণিজ্য করে মোল্লা ৪ কোটি টাকা তার সিন্ডিকেটের মাধ্যমে হাতিয়ে নিয়েছেন। অভিযোগ উঠেছে, এবারও ডঃ মোল্লা মাহমুদ হাসান যুগ্ম সচিব, সাবেক রেক্টর ওমর ফারুকে এক কোটি টাকা তাকে ভাগ দিয়েছেন। ড. মোল্লা মাহমুদ হাসান যুগ্ম সচিব নিয়োগ কমিটিতে থাকা মানে, সাবেক রেক্টর ওমর ফারুক থাকা একই কথা। এই মর্মে ওমর ফারুক তার সিন্ডিকেটগুলো এখনো তৎপর। তাছাড়া সাবেক রেক্টর ওমর ফারুক মাধ্যমে যুগ্ম সচিব ড. মোল্লা মাহমুদ হাসান, উপসচিব গোলাম মাওলা, এর মাধ্যমে একাডেমির আউটসোর্সিং স্টাফদের কাছ থেকে ৫০,০০০/- হাজার করে টাকা নিয়েছেন ড.ওমর ফারকও মোল্লার সিন্ডিকেট টোটাল আউটসোর্সিং এর কর্মীদের কাছ থেকে ৩০ লাখ টাকা নিয়েছেন। ড. মোল্লা মাহমুদ হাসান সিন্ডিকেটের অপকর্মের কথা কেউ ভয়ে বলতে পারেনা। কেউ কথা বলতে চাইলে তাদেরকে চাকরি চ্যুত করবে বলে হুঁশিয়ারি দিয়ে হুমকি প্রদান করেন।

শুধু তাই নয় সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনের স্নেহভাজন লোকদেরকে দিয়ে বিসিএস প্রশাসন একাডেমিতে পুনরায় নিয়োগ বাণিজ্যে তৎপর সিন্ডিকেট। এতে করে ড. মোল্লা মাহমুদ হাসানের সিন্ডিকেটের নিয়োগ প্রক্রিয়াটি ১৯/০৬/২০২৬ ও ২০/০৬/২০২৬ তারিখের নিয়োগের পরীক্ষাটি বাতিল করে নতুন কমিটি করতে হবে। এই তারিখে যদি নিয়োগ সম্পন্ন হয়, নিয়োগের প্রশ্ন ফাঁস অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধ করা যাবে না মোল্লা মাহমুদের সিন্ডিকেটকে?
অতি বিলম্বে বর্তমান মাসের ১৯ /২০ তারিখের নিয়োগ প্রক্রিয়াটি মোল্লা মাহমুদ হাসানের সিন্ডিকেটের হাত থেকে বাতিল করে অবৈধভাবে নিয়োগ প্রক্রিয়াটাকে বাঁচানোর জন্য সর্বস্তরের জনসচেতনতার পক্ষের দাবি। এই অভিযোগের আলোকে ড. মাহমুদ হাসান বলেন, এই বিষয় আমার কোনো বক্তব্য নাই।


এই অভিযোগের বিষয় বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম কে একাধিক বার কল ও হোয়াটসঅ্যাপে এসএমএস দেয়া হয়েছে এবং তিনি কোনো ধরনের কল রিসিভ করেন নাই, এসএমএস এর উত্তর দেন নাই তাই তার বক্তব্য দেয়া সম্ভব হইনি।



উপরোক্ত নিউজের বিষয় জনপ্রশাসনের সিনিয়র সচিব এহছানুল হক কে হোয়াটসঅ্যাপে এসএমএস দেয়া হয়েছে এবং তিনি কোনো ধরনের এসএমএস এর উত্তর দেন নাই তাই তার বক্তব্য দেয়া সম্ভব হইনি।

ড. মোল্লা মাহমুদ হাসান এর অবৈধ নিয়োগ বাণিজ্য ও অবৈধ অর্থ সম্পদের তথ্যসহ ভিডিও নিউজ ২য় পর্বে। 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]