বান্দরবান জেলার শ্রেষ্ঠ অফিসার হলেন নাইক্ষ্যংছড়ি থানার মানবিক ও চৌকস ওসি মোজাম্মেল হক

আপলোড সময় : ১৭-০৬-২০২৬ ০৫:৩৭:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৬-২০২৬ ০৬:১৪:১৯ অপরাহ্ন
হেলাল উদ্দীন (মিঞাজী)নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ বান্দরবান জেলার শ্রেষ্ঠ ওসির পেয়েছেন নাইক্ষ্যংছড়ি থানার মানবিক ও চৌকস অফিসার ইনচার্জ (ওসি) মো: মোজাম্মেল হক। এ জন্য জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকে বিশেষ সম্মাননা ও পুরুস্কৃত করা হয়েছে। আজ বুধবার (১৭ জুন) সকালে জেলা পুলিশ কল্যাণ সভা শেষে পুলিশ সুপার মো:ওহাবুল ইসলাম খন্দকার তাকে পুরস্কার তুলে দেন।

শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হওয়ার এক প্রতিক্রিয়ায় মো: মোজাম্মেল হক বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পুলিশকে জনতার পুলিশ হিসেবে জনগনের সেবায় নিয়োজিত রেখেছি। এ অর্জন সমগ্র নাইক্ষ্যংছড়িবাসীর। শ্রেষ্ঠ অফিসার মনোনীত করায় তিনি জেলা পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]