ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত॥

আপলোড সময় : ১৭-০৬-২০২৬ ০৪:১০:০১ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৬-২০২৬ ০৪:১৪:০৫ অপরাহ্ন
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌর শহরে মাদকবিরোধী জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে| সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করে যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়| গতকাল বুধবার সকাল ১১টায় পার্বতীপুর ফুলবাড়ী বাস ষ্ট্যান্ড থেকে মাদক বিরোধী প্লেকার্ড নিয়ে আব্দুর রহমান ও শিবনগর ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজ সেবক মোঃ মতিউর রহমান মুকুল এর নেতৃত্বে মাদক বিরোধী র‌্যালি বের হয়| র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফুলবাড়ী পার্বতীপুর বাস ষ্ট্যান্ড এ এসে শেষ হয়|


এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন| এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মাহাবুব আল মিলন, মোঃ আব্দুর রহমান, শিবনগর ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজ সেবক মোঃ মতিউর রহমান মুকুল, সাজেদুর রহমান সাজু, বেলাল উদ্দীন ডেবিট| এ সময় বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে|

মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে| তরুণ প্রজন্মকে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও শিক্ষামূলক কার্যক্রমে সম্পৃক্ত করার মাধ্যমে মাদক থেকে দূরে রাখা সম্ভব| একটি সুন্দর, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা|

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]