জনগণের পাশাপাশি পুলিশও অনিরাপদ : মোমিন মেহেদী

আপলোড সময় : ১৭-০৬-২০২৬ ১০:২৮:১১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-০৬-২০২৬ ১০:৩০:৪৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক


নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ৫ আগস্টের পর থেকে সাধারণ জনগণের পাশাপাশি পুলিশও অনিরাপদ। তিনি মোহাম্মদপুরে ওসি ও এসআইর উপর ছিনতাইকারীদের হামলায় আহতর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দেয়া এক বিজ্ঞপ্তিতে উপরোক্ত কথা বলেন। ১৬ জুন প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরো বলেন, নির্মম হলেও সত্য যে, জাতির সাথে এক মহা মষ্করা শুরু করেছে ছাত্র নামধারী দেশবিরোধী-ধর্ম-মানবতা বিরোধী চক্র।

জাতি হিসেবে বাংলাদেশের মানুষ সবসময় অপরাধী-দুর্নীতিবাজদের সাথে, ঝড়-জলোচ্ছাস-সহিংসতার বিরুদ্ধে যুদ্ধ করেই জীবন বাঁচার চেষ্টা করেছে।

৫। পর যে আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে, তা আর স্বাভাবিক করতে পারেনি বিএনপি সরকারও। কারণ লুট হওয়া অস্ত্র উদ্ধার হয়নি, লুট হওয়া টাকা উদ্ধার হয়নি। বরং প্রশিক্ষণ দিয়ে জঙ্গীবাদকে উসকে দেয়া হয়েছে। সরকার তা দেখেও না দেখার ভান করছে।

এমন পরিস্থিতিতে যদি কঠোর পদক্ষেপ নিতে ব্যর্থ হয় ,তাহলে যুদ্ধাপরাধী-দুর্নীতিবাজ সবাই মিলে এই সরকারকেও ফেলে দিতে ষড়যন্ত্র শুরু করবে। বিবৃতিতে প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মুন্নি আলম প্রমুখ দ্রুত ধর্ষণ-খুন-ছিনতাই-চুরি-ডাকাতি-দখল-মব বন্ধের লক্ষ্যে পুলিশ-প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেয়ার আহবান জানান। ---------------------------------------- (হালিমা খাতুন) সদস্য, মিডিয়া সেল নতুনধারা বাংলাদেশ এনডিবি

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]