নিজস্ব প্রতিবেদক
মাদক বিরোধী বিশেষ অভিযানে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন সবুজবাগ এলাকা হতে প্রায় ০৭ লক্ষ টাকা মূল্যের ৪৬ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
র্যাবের সৃষ্টিকাল থেকে চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, বিপুল পরিমান অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার, মাদকদ্রব্য, ছিনতাইকারী, চোরাকারবারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১৬ জুন ২০২৬ তারিখ আনুমানিক ১১:১৫ ঘটিকার সময় র্যাব-১, স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও র্যাব সদর দপ্তর এর সহায়তায় জানতে পারে যে, গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন সবুজবাগ এলাকার ফরেস্ট অফিসের পিছনে জৈনিক খালেক গার্ড এর বাড়িতে বিপুল পরিমান মাদক ক্রয়-বিক্রয়ের জন্য কতিপয় মাদক ব্যবসায়ী অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র ক্যাম্পের আভিযানিক দল তাৎক্ষণিকভাবে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন সবুজবাগ এলাকায় জনৈক খালেক গার্ড এর হাঁস ও মুরগি লালন পালনের ঘরের সামনে হইতে ধৃত আসামী ১। মোঃ রুমান (৩২) এবং ২। মোঃ মহসীন (৪০)’দ্বয়কে গ্রেফতার করতঃ ৪৬ কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদ্বয় দীর্ঘদিন যাবত বিভিন্ন জেলা হইতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করিয়া গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারী ও খুচরা মূল্যে ক্রয়-বিক্রয় করিয়া আসিতেছে মর্মে জানায়।
ধৃত আসামিদ্বয় অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে স্বজ্ঞানে নিজ হেফাজতে রাখিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণি ১৯(গ) ধারার অপরাধ করিয়াছে। গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর জেলার শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।