গৌরনদীতে মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন, মোবাইল কোর্টে ছেলের কারাদন্ড

আপলোড সময় : ১৬-০৬-২০২৬ ০৫:২৪:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৬-২০২৬ ০৫:২৬:১৪ অপরাহ্ন
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো :

মাদকসেবী ছেলের দাবিকৃত নেশার টাকা দিতে দেরি হলে বাবা ও মাকে অমানুষিক নির্যাতন করার ঘটনায় বিকাশ চন্দ্র বালা (২৬) নামের এক মাদকসেবী ছেলেকে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৬ জুন) সকালে বরিশালের গৌরনদী পৌর এলাকার হরিসেনা গ্রামে। দন্ডপ্রাপ্ত বিকাশ ওই গ্রামের বিপুল চন্দ্র বালার ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরনদী সার্কেলের উপ-পরিদর্শক ফাইজুল ইসলাম হৃদয় হাওলাদার জানিয়েছেন, দীর্ঘদিন থেকে মাদকাসক্ত বিকাশ বালা মাদকের টাকা জোগার করতে না পারলেই বসতঘর ভাংচুরসহ তার মা ও বাবাকে মারধর করে আসছিলো।

তাকে সুস্থ্য করার জন্য ছয় মাস রিহ্যাব সেন্টারে রাখা হয়েছিলো। সেখান থেকে বের হয়েই এলাকার কতিপয় মাদকসেবীদের প্ররোচনায় সে (বিকাশ) পুর্নরায় মাদকাসক্ত হয়ে পড়ে। এরপূর্বে বিকাশের মা ও বাবা তাদের জমি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠিয়ে ছিলেন। কিন্তু সেখান থেকেও মাদকাসক্ত বন্ধুদের প্ররোচনায় বিকাশ দেশে চলে আসে। তিনি আরও জানিয়েছেন, মঙ্গলবার সকালে মাদক সেবনের তথ্য পেয়ে মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সহযোগিতায় হরিসেনা গ্রামে অভিযান চালিয়ে বিকাশ বালাকে একশ’ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

পরবর্তীতে আটককৃত বিকাশকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. মেহেদী হাসান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]